জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন জবি শিক্ষার্থী শহিদুল

০৯ এপ্রিল ২০২১, ০৪:২১ PM
শহিদুল ইসলাম

শহিদুল ইসলাম © ফাইল ফটো

আসন্ন শ্রীলঙ্কা সফরে জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী।

শ্রীলঙ্কা সফর উপলক্ষে আজ শুক্রবার (৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২১ সদস্যের দল ঘোষণা করে। এতে নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নেয় ডানহাতি এই পেসার।

জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগে বরিশাল বিভাগের হয়ে আত্মপ্রকাশ ঘটে তরুণ এই ক্রিকেটারের। একই বছরের ২১ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় শহিদুলের।

২০১৮-২০১৯ সেশনে বাংলাদেশ ক্রিকেট লীগে মধ্যাঞ্চল ক্রিকেট দলের বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেছিলেন ডানহাতি এই পেসার।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে বাবার মৃত্যুশোক সামলে শেষ ওভারে জেমকন খুলনার জয়ের নায়ক হয়েছিলেন শহিদুল ইসলাম।

এদিকে শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য শুভকামনা ও আনন্দ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও অনেক ভালো খবর। এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও অনেক গর্বের বিষয়। আমরা এজন্য আনন্দিত।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬