বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ জিতলেন হাবিপ্রবি শিক্ষার্থী

০৫ এপ্রিল ২০২১, ১০:৪৪ AM
আবু সুফিয়ান ও হাবিপ্রবি প্রধান ফটক

আবু সুফিয়ান ও হাবিপ্রবি প্রধান ফটক © টিডিসি ফটো

নবম বাংলাদেশ গেমস-এ বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ৫০ মিটার ইভেন্টে প্রোন ম্যান জুনিয়র-এ অংশগ্রহণ করে ব্রোঞ্জ জিতেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান। সে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী।

এর আগেও আবু সুফিয়ান দেশে গেমসে জুনিয়রে থ্রি পজিশনে টানা ৪ বার দেশ সেরা হন। এছাড়া রাশিয়াতে খেলতে গিয়ে তিনি সিলভার পদক পেয়েছিল। আর জার্মানিতে জুনিয়র চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে সেখানেও সারা বিশ্বে টিমে ১০ম হয় সে।

এ ব্যাপারে আবু সুফিয়ান তার ফেসবুক পোস্টে বলেন, অনেক প্রতিক্ষার পরে ৯ম বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদকে পেয়েছি। এটি আমার জন্য অনেক গর্বের। এজন্য তিনি কোচ, বিশ্ববিদ্যালয়ের সকল সিনিয়র, বন্ধুসহ সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশের সব থেকে বড় খেলার আসরে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close