সাকিবের সমালোচনায় আসিফ নজরুল

২৭ মার্চ ২০২১, ১০:৪৩ PM
সাকিব আল হাসান ও অধ্যাপক আসিফ নজরুল

সাকিব আল হাসান ও অধ্যাপক আসিফ নজরুল © ফাইল ফটো

নানা ধরনের আলোচনা-সমালোচনার মধ্যেই আইপিএলের ১৪তম আসরে অংশ নিতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ শনিবার (২৭ মার্চ) সকালে অনেকটা নীরবেই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব।

এদিকে সাকিবকে নিয়ে সাম্প্রতিক বিভিন্ন ধরনের আলোচনার মধ্যেই তার কড়া সমালোচনা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে যতো বড় হয়েছে, মানুষ হিসেবে ততোই নীচে নেমেছে।’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের প্রথম ম্যাচ আগামী ১১ এপ্রিল। ওই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে মোকাবিলা করবে তার দল। এই আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন সাকিব। সে সময় সাকিব টেস্ট খেলতে চান না বলে খবর বের হয়। এ নিয়ে পরে জল ঘোলা হয়েছে অনেক।

আইপিএলের নিলামে এবার তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ৭৪ লাখ টাকা।

মিথ্যা মামলা দিয়ে নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না: ইবি ছাত্রদল
  • ২৪ মে ২০২৬
ছাত্রদলের মামলায় যুবশক্তি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ ডিবি পু…
  • ২৪ মে ২০২৬
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে যে চার দেশ
  • ২৪ মে ২০২৬
একদিনে শিক্ষার্থীদের ২৫ লাখ টাকার স্বাস্থ্যসেবা দিয়েছে জকসু…
  • ২৩ মে ২০২৬
আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক…
  • ২৩ মে ২০২৬
কুয়েট শিক্ষার্থীর উপর যুবদল নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ২৩ মে ২০২৬