ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবি

২৬ নভেম্বর ২০২০, ০২:৩২ PM
ম্যারাডোনা

ম্যারাডোনা © ফাইল ফটো

ফুটবল জাদুকর আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে সারা বিশ্ব শোকে স্তব্ধ। তার হঠাৎ চলে যাওয়া কেউই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর দাবি জানিয়েছেন মার্শেই কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস।

ম্যারাডোনার সম্মানে আর কোনও খেলোয়াড়ের এই ১০ নম্বর জার্সি পরা উচিত হবে না বলে মনে করেন তিনি। 

ম্যারাডোনা আকস্মিক বিদায়ে শোকাহত বিশিষ্ট ব্যক্তিত্বরা। ম্যারাডোনাকে অবিনশ্বর বলেছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফুটবল গ্রেটের সাবেক ক্লাব নাপোলির শহর নেপলসের মেয়র লুইগি মাজিস্ত্রিস বলেছেন, ক্লাবের সান পাওলোর স্টেডিয়ামের নামকরণ করা হবে ৬০ বছর বয়সী সাবেক তারকা দিয়াগোর নামে।

ভিয়াস-বোয়াসের মনে করেন, ম্যারাডোনার সম্মানে ফিফার উচিত ১০ নম্বর জার্সিটি একেবারে তুলে রাখা। একই দিন মারা গেছেন তার স্বদেশী ক্লাব পোর্তোর বোর্ড সদস্য রেইনাল্ডো তেলেস। একসঙ্গে দুটি মৃত্যু সংবাদে শোকার্ত ভিয়াস-বোয়াস।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এক বছর আগে আর্জেন্টিনায় একটা ব্যানারে লেখা পড়েছিলাম, সেখানে লেখা ছিল, ‘দিয়াগো তোমার জীবনের সঙ্গে তুমি কী করেছ সেটা ব্যাপার নয়, ব্যাপার হল তুমি আমাদের জীবনের জন্য কী করেছ।’ তিনি আমাদের অনেক আনন্দ দিয়েছেন এবং ফুটবলকে আরও দারুণ করে তুলেছেন।

নাপোলি ও ১৯৮৬ সালে আর্জেন্টিনার জন্য যা করেছেন, তা অবিশ্বাস্য। শান্তিতে ঘুমান এবং ম্যানসিটির পক্ষ থেকে আপনার পরিবারের প্রতি রইলো সমবেদনা।’

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9