করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

২৬ নভেম্বর ২০২০, ১১:৩৫ AM
কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তার কভিডে আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) কভিড-১৯ পরীক্ষা করান কাজী সালাউদ্দিন। এর ১ দিন পর বুধবার (২৫ নভেম্বর) রাতে ফলাফল হাতে পেয়েছেন বাফুফে সভাপতি। সেই রিপোর্টে দেখা মিলেছে কভিড-১৯ পজিটিভ সালাউদ্দিন।

এদিকে ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল।

গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে দখলকৃত খাল উদ্ধার
  • ০৬ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্রত…
  • ০৬ এপ্রিল ২০২৬
তনু হত্যা: ১০ বছর পর যে তিন জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল…
  • ০৬ এপ্রিল ২০২৬
মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক ২
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কী হয়ে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close