ম্যারাডোনার মৃত্যুতে সাকিব-তাসকিনের শোক

২৬ নভেম্বর ২০২০, ০৮:৩৯ AM
সাকিব ও তাসকিনের শোক

সাকিব ও তাসকিনের শোক © টিডিসি ফটো

ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।

আর্জেন্টাইন মহাতারকার বিদায়ে কেবল ফুটবলাঙ্গনে নয়, শোকের ছায়া পড়েছে ক্রিকেটাঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাৎক্ষণিকভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিজের ফেসবুক পেইজে ম্যারাডোনাকে নিয়ে বিশাল একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আর্জেন্টিনাভক্ত এই টাইগার অলরাউন্ডার।

তিনি লিখেছেন, ‘প্রতিটি প্রজন্মেই এমন খেলোয়াড় আছেন নিজেদেরকে এক একজন আইকনিক হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। আবার এমন কিছু খেলোয়াড় থাকেন যারা, নিজের প্রজন্মকে অতিক্রম করে যান এবং নিজেই সেই খেলাটির আইকন হয়ে ওঠেন।

দিয়াগো আরমান্দো ম্যারাডোনা একজন খেলোয়াড় যিনি ফুটবলকে সৌন্দর্যমন্ডিত করেছিলেন। তিনি মাঠের খেলায় ততটাই বিখ্যাত ছিলেন, যতটা আবার মাঠের বাইরে কুখ্যাতি অর্জন করেন নানা কারণে। তিনি যা কিছু করেছেন নিজের মত করেই করেছেন। হোক সেটা ভুল কিংবা শুদ্ধ।

তার অবিশ্বাস্য প্রতিভা, ফুটবল সুক্ষদর্শিতা এবং এই খেলাটির প্রতি ভালোবাসা কখনোই অস্বীকার করার মতো নয়। তার মতো কিংবদন্তির কারণে ফুটবল আরো এগিয়ে যাবে এবং আমাদেরকে আরো বিস্মিত করে তুলবে। দিয়েগো, তোমার ওপর শান্তি বর্ষিত হোক।’

ক্লাব পর্যায়ে তিনি বার্সেলোনা অধ্যায় শেষে যোগ দেন নাপোলিতে। এখানেও নিজের একক নৈপুণ্যে ইতালিয়ান ক্লাবটিকে দু’টি লিগ শিরোপা জেতান ম্যারাডোনা। আর্জেন্টিনার জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন তিনি। খেলেছেন ৪টি বিশ্বকাপে।

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্টে তার জাদুময় পারফরম্যান্স মন ভরিয়ে দিয়েছিল ফুটবল প্রেমীদের।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ফেইসবুকে তার অ্যাকাউন্টে লিখেছেন, বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9