করোনামুক্ত হলেন টাইগার দলপতি

২০ নভেম্বর ২০২০, ১২:৪২ PM
মুমিনুল হক

মুমিনুল হক © ফাইল ফটো

করোনাভাইরাস মুক্ত হয়েছেন বাংলাদেশ কিক্রেটের দলপতি (টেস্ট) মুমিনুল হক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তার দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। করোনামুক্ত হওয়ায় শিগগিরই তিনি আবার মাঠে ফিরতে যাচ্ছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মমিনুল নিজেই।

এর আগে গেল ১০ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজন বাসাতেই আইসোলেশনে ছিলেন।

মুমিনুল হক বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা... যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিলামে দল পান মুমিনুল হক। তাকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬