সশস্ত্র নিরাপত্তা পেলেন সাকিব

১৮ নভেম্বর ২০২০, ০৪:০২ PM

© সংগৃহীত

হত্যার হুমকি পাওয়ার পর ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তা জোরদারে একজন সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।

দেশসেরা ক্রিকেটারের নিরাপত্তায় ক্রিকেট বোর্ড সচেতন উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট সংস্থাদের বলেছি। আপনারা দেখেছেন, তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন।

সশস্ত্র নিরাপত্তারক্ষী এখন থেকে সাকিবের সঙ্গে থাকবেন। বাইরে চলাফেরা এবং স্টেডিয়ামে আসা-যাওয়ার সময় সাকিবের নিরাপত্তায় থাকবেন তিনি।

ফেসবুক লাইভে মহসিন তালুকদার নামের এক যুবক সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর পরদিন তাকে আটক করে র‍্যাব।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9