নীরবতা ভেঙে সাকিবপত্নীর অভিনব প্রতিবাদ

১৭ নভেম্বর ২০২০, ০৯:৪৭ PM
ফেসবুকে পোস্ট করা ছবি ও শিশির

ফেসবুকে পোস্ট করা ছবি ও শিশির © টিডিসি ফটো

কিছুদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে। বাঁ-হাতি এ অলরাউন্ডার এর আগেও নানারকম বিতর্কে জড়িয়েছেন। এবার এক বছর নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর তাকে ঘিরে শুরু হয়েছে তিনটি বিতর্ক। দেশে ফেরার পরদিন করোনাবিধি না মেনে একটি সুপারশপ উদ্বোধন করা থেকে বিতর্কের শুরু।

এরপর কলকাতা যাওয়ার পথে বেনাপোলে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে বিতর্কের পালে আরও হাওয়া লাগে। বিতর্ক চরমে পৌঁছায় সাকিবের কলকাতায় পূজা উদ্বোধনের খবরে। এজন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় ‘পূজা উদ্বোধন করিনি’ বলে ক্ষমাও চান সাকিব। ইতিমধ্যেই হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এতসব বিষয় নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। অবশেষে নীরবতা ভাঙলেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক অভিনব প্রতিবাদের মাধ্যমে।

প্রতিবাদের অংশ হিসেবে শিশির তার ভেরিফায়েড পেইজে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একটি জাহাজ সমুদ্রে ভাসছে। কিন্তু একটি মুঠোফোন বাঁকা করে ধরে এমনভাবে জাহাজটির ছবি নেয়া হয়েছে, যাতে মনে হচ্ছে সেটি পানিতে ডুবে যাচ্ছে! ক্যাপশনে কিছুই লিখেননি শিশির। শুধুমাত্র একটি হাসির ইমোজি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা কমেন্টে লিখছেন, ‘চমৎকার প্রতিবাদ ভাবী’।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9