ফুটবলে নেপালকে থামিয়ে সিরিজ বাংলাদেশের

১৭ নভেম্বর ২০২০, ০৮:১৫ PM
বিজয় শেষে বাংলাদেশ

বিজয় শেষে বাংলাদেশ © টিডিসি ফটো

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেও ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে পাওয়া ২-০ গোলের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালের বিপক্ষে কিছুটা আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করেছে স্বাগতিকরা। তবে আগের ম্যাচের মতো এই ম্যাচে ভালো করতে পারেনি জামাল ভূঁইয়ারা। কয়েকবার আক্রমণ করেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। তবে খেলার ২৩ মিনিটের সময় অল্পের জন্য ক্রসবার ঘেঁষে চয়ে যায় সুমন রেজার শটটি।

নাবিব নেওয়াজ জীবনের অসাধারণ শট আটকে দেন নেপালের ডিফেন্ডার। ৩১ মিনিটে জীবনের বাড়ানো বলে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে শট করেন রেজা। তবে নেপালের গোলরক্ষক সহজেই আয়ত্তে আনেন। এরপর বাকি সময় চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় শূন্য গোলে।

বিরতির পর ৪৭ মিনিটে রহমতের ক্রস থেকে পেনাল্টি বক্সের সামান্য ভেতর থেকে নেয়া মানিক মোল্লার দুর্বল শট সহজেই ধরে ফেলেন নেপালের গোলরক্ষক। ৫৮তম মিনিটে জীবনের কাছ থেকে বল পেয়ে মাহবুবুর রহমান সুফিল এগিয়ে নিয়ে পেনাল্টি বক্সের মাঝামাঝি জায়গার বাড়িয়ে দেন। কিন্তু সেই বলটি শট নিতে ব্যর্থ হন ইয়াসিন খান।

৬৮ মিনিটের নেপালের ডিফেন্ডার বিকাশ কাওয়াস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন জীবন। তবে পেনাল্টি বক্সের ভেতরে নিয়ে গিয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

ম্যাচের শেষ দিকে নেপাল একটি গোলের সুযোগ পেয়েছিল। ইনজুরি সময়ে সতীর্থের বাড়ানো ক্রসে হেড দেন নায়ায়ুগ শ্রেষ্ঠা। বলটি গোল পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতে শেষ হয় খেলা।

সিরিজ জিতে করোনার দীর্ঘ বিরতির পর ফুটবলে ফেরাটা স্মরণীয় করে রাখলো বাংলাদেশ।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081