কলকাতা আমার কাছে ঘরের মতো: সাকিব

১২ নভেম্বর ২০২০, ০৯:২১ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাকিব

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাকিব

কলকাতায় একটি পূজা মণ্ডপে কালীপূজা উদ্বোধন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তর কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠান উদ্বোধনের আগে সাকিব বলেন, ‘‘কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না। আমি ও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাক এবং আরো উন্নত হোক।’’

কালীপূজার আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় এসেছেন সাকিব। সন্ধ্যায় পূজা উদ্বোধন করেন তিনি। এই করোনাকালে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভারতীয় দূতাবাস বিশ্বসেরা অলরাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান তিনি।

সাকিবের সান্নিধ্যে পেতে কলকাতার দূরদূরান্ত থেকে জড়ো হয়েছিলেন পরেশ পালের এই পূজামণ্ডপে। হাজারো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছিল সাকিবকে চোখের সামনে পেয়ে। উৎসুক জনতার মধ্যে একটাই গুঞ্জন শোনা গেল, ‘কোন দেশি বড় কথা নয়, একজন বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার।’

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9