ফিটনেস পরীক্ষায় সবার শীর্ষে সাকিব

১১ নভেম্বর ২০২০, ১১:৪৪ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ফিটনেস পরীক্ষা বাজিমাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুদিন আগে ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা থাকলেও আজ বুধবার এ পরীক্ষা অংশ নিয়েছেন সাকিব।

পরীক্ষায় সবার জন্য ন্যূনতম ১১ নম্বর ধরে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সাকিব পেলেন ১৩.৭, যেটা গত দুদিন ধরে পরীক্ষা দেওয়া যেকোনো ক্রিকেটারের চেয়ে বেশি। আগের সর্বোচ্চ ছিল নিহাদুজ্জামানের। ২১ বছরের এই স্পিন অলরাউন্ডারের স্কোর ছিল ১৩.৪।

এর আগে ৩৭৬ দিন পর গত সোমবার মিরপুর শেরেবাংলায় পা রাখেন সাকিব। সেদিন আর ফিটনেস টেস্ট হয়নি তাঁর। দীর্ঘদিন ক্রিকেটে না থাকায় সাকিবের ফিটনেস নিয়ে চিন্তিত ছিল বিসিবি। কিন্তু মাঠে ফেরার আগে বিপ টেস্টে সর্বোচ্চ নম্বর পেয়ে সবাইকে চমকে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

২০১৯ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করায় দুই বছরের জন্য তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে।

নিষেধাজ্ঞায় থাকাকালীন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন সাকিব। দুই কন্যা আর পরিবারের সঙ্গে সময় কেটেছে তাঁর। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার জন্য গত সপ্তাহে দেশে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9