করোনা: জাদুশিল্পী জুয়েল আইচ আইসিইউতে ভর্তি

১১ নভেম্বর ২০২০, ০৮:৩৪ AM
জুয়েল আইচ

জুয়েল আইচ © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন নন্দিত জাদুশিল্পী ও উপস্থাপক জুয়েল আইচ। শুরুতে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে এখন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, গত ৪ নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল পজিটিভ পান।

৯ নভেম্বর অবস্থার অবনতি হলে দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন।

জানা গেছে, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে খেয়া আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আগেই। তবে তারা দুজনই এরমধ্যে সেরে উঠেছেন।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081