মাহমুদউল্লাহ করোনা পজিটিভ, নেগেটিভ সাকিব

০৮ নভেম্বর ২০২০, ০২:০৩ PM
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ © ফাইল ফটো

শনিবার দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ করোনা পরীক্ষা করিয়েছিলেন। দুজনের ফল অবশ্য দুই রকম। সাকিবের করোনা নেগেটিভ হলেও পজিটিভ হয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অনেক সমালোচনার পর শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যার ফল জানা যায় শনিবার রাতেই। দুইদিন আগে বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরেছেন। দেশে কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও ফিরেই স্বাস্থ্যবিধি ভেঙে বসেন তিনি।

শুক্রবার বেলা ১১টায় সাকিবকে দেখা যায় গুলশানে একটি সুপারশপের উদ্বোধনে। এরপরই সাকিবকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অবশেষে দুই দিন পর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।

সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর দিনের প্রথমভাগে। মিরপুরে ফিটনেস টেস্ট দেওয়ার আগে তার কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। এজন্য শনিবার তার পরীক্ষা করাতে হয়েছে।

সাকিব ছাড়াও ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। পরে যারা দল পাবেন, তাদের করোনা পরীক্ষা সম্পন্ন করে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে আসা হবে।

অপর দিকে দুঃসংবাদই শুনতে হলো মাহমুদউল্লাহকে। আগামী ১০ নভেম্বর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল তার।

পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল মুলতান সুলতান। ওই টুর্নামেন্টে অংশ নিতেই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু করোনার ফল প্রকাশ হওয়ার পর টুর্নামেন্টে অংশ নেওয়ার আর সুযোগ নেই এই অলরাউন্ডারের সামনে।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9