মেয়েদের আইপিএলে সালমা-জাহানারা মুখোমুখি আজ

০৫ নভেম্বর ২০২০, ১২:২৩ PM
জাহানারা আলম ও সালমা খাতুন

জাহানারা আলম ও সালমা খাতুন © টিডিসি ফটো

‘উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ’ বা মেয়েদের আইপিএলে খেলছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশ জাতীয় দলের এই দুই সতীর্থ আজ মাঠে নামবেন প্রতিপক্ষ হিসেবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জাহানারা আলমের দল ভেলোসিটির মুখোমুখি হবে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স। বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বুধবার শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে জাহানারার দল ভেলোসিটি ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাসকে। জাহানারা আলম ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২টি উইকেট।

টুর্নামেন্টে জাহানারার ক্লাব ভেলোসিটির নেতৃত্ব দিচ্ছেন মিতালি রাজ। অপরদিকে সালমার ক্লাব ট্রেইলব্লেজার্সের নেতৃত্বে রয়েছেন স্মৃতি মান্ধনা। বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাসের নেতৃত্বে আছেন হারমানপ্রীত কৌর।

আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

একাকিত্বে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শি…
  • ২১ এপ্রিল ২০২৬
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
গাজার পুনর্গঠনে সেই ডিপি ওয়াল্ডের সঙ্গে চুক্তি করছেন ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষ…
  • ২১ এপ্রিল ২০২৬
হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬