হাসপাতালে ভর্তি ম্যারাডোনা

০৩ নভেম্বর ২০২০, ১১:৫৮ AM
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা © ফাইল ফটো

বেশ কিছু দিন ধরেই অসুস্থ থাকার পর এবার হঠাৎ হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। সোমবার (২ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।  

জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার মধ্যেই জন্মদিন পালন করতে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন। চিকিৎসার জন্য তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. লিওপোলডো জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো যাচ্ছিল না। তাকে অন্তত ৩ দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে।’

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে, ম্যারাডোনার মাঝে করোনার সংক্রমণ ঘটেনি। কিছুদিন আগে নেগেটিভ হয়েছেন। এর কারণ তার এক বডিগার্ডের মাঝে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। সেই ভয়ে ম্যারাডোনা নিজেকে আইসোলেশনে রেখেছিলেন।

সর্বশেষ শুক্রবার নিজের জন্মদিন উপলক্ষে জনসম্মুখে এসেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর পর তার দল জিমনাশিয়া লা প্লাতার লিগ ম্যাচে উপস্থিত হয়েছিলেন ঠিকই। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। শুরুর আগেই অসুস্থতার কারণে মাঠ ত্যাগ করে গেছেন।

ট্যাগ: ফুটবল
বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা আইনের খসড়া প্রকাশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাজে এলো না কর্মচারীদের ৩ দফার আল্টিমেটাম, পে স্কেলের কী হব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬