রাজার আসনে সাকিব, অভিনব পোস্ট পাকিস্তানের

০২ নভেম্বর ২০২০, ০১:২৫ PM
‘ক্রিকেট পাকিস্তান’ পেইজে সাকিবের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস

‘ক্রিকেট পাকিস্তান’ পেইজে সাকিবের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস

সব ধরনের ক্রিকেট থেকে দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা পেরিয়ে গেল দেশের ক্রিকেটের অন্যতম তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার থেকে এই নির্বাসন মুক্ত হন তিনি। আবার ক্রিকেট মাঠে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার হাজার হাজার সতীর্থ থেকে ভক্তরা।

তার প্রত্যাবর্তনে সতীর্থ থেকে শুরু করে ভক্তরাও আবেগী পোস্ট ঢেউ তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের নানা ক্রিকেট প্রাঙ্গন থেকে এসেছে শুভেচ্ছা। তেমনি ভাবে বাদ যায় নি পাশ্ববর্তী দেশ পাকিস্তানেও।

এবার সাকিবের নিষেধাজ্ঞা পেরিয়ে প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশটির ক্রিকেটভিত্তিক একটি ফেসবুক পেজ- ‘ক্রিকেট পাকিস্তান’। সাকিবের ফোরাতে সম্মান জানাতে এতটুকুনও কার্পণ্য করেনি তারা।

গতকাল রোববার ‘ক্রিকেট পাকিস্তান’ তাদের পেজে একটি কার্টুনচিত্র আপলোড করে। যেখানে দেখা গেছে– বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটারের মিলনমেলা। সেখানে সবার মধ্যমনি হয়ে বসে আছেন সাকিব আল হাসান। তার মাথায় মুকুট।

এতে দেখা যায় রাজসিক ভঙ্গিতে সিংহাসনে বসে থাকা সাকিবের দিকে মুখ করে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার মার্কাস পিটার স্টইনিস, পাকিস্তানের ইমাদ, আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবীসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এতে ছবিটির ক্যাপশন ছিল- দ্য কিং ইজ ব্যাক (রাজার প্রত্যাবর্তন)।

ওই ‘ক্রিকেট পাকিস্তান’ ফেসবুক পেইজের দেয়া পোস্ট ঘণ্টা কয়েকের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। তাদের দেয়া পোস্টটিতে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি লাইক জমা পড়েছে। শেয়ার হয়েছে ৩৩০০-এর বেশি। ছবির নিচে মন্তব্য জমা পড়েছে ১৮০০-এর বেশি। এরই মধ্যে পোস্টের পর থেকে কমেন্টে বাংলাদেশি অনেক নেটিজেনরা ক্রিকেট পাকিস্তান পেজকে ধন্যবাদ জানাচ্ছে।



রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9