মুশফিকের ভাইরাল হওয়া ছবিটি ভুয়া

২৯ অক্টোবর ২০২০, ০৫:৪২ PM
আসল এবং নকল ছবি

আসল এবং নকল ছবি © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সাবেক বাস্কেটবল খেলোয়াড় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ফেসবুক পেজে দেখা যায়, গত জুন মাসের ১৬ তারিখে তিনি বর্ণবাদ বিষয়ক একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি, বর্ণবাদকে না বলুন’।

সম্প্রতি ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর ক্ষোভে ফুসে উঠে পুরো ‍মুসলিম বিশ্ব। যে যার জায়গা থেকে প্রতিবাদ করছেন। এদিকে কৃষ্ণাঙ্গ হত্যায় মুশফিক যে ছবিটি ব্যবহার করে সে সময় প্রতিবাদ করেছিলেন, সে ছবিটি এডিট করে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে ‘আই লাভ মুহাম্মদ’ (সা.) লিখে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ড. ওবায়দুল কাদের?’ নামে একটি পেজ থেকে মুশফিকের এডিট করা ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘তুমি সবার সেরা’। এ পোস্টি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন, ২৭১ জন মন্তব্য করেছেন এবং  ২৯ জন ব্যবহারকারী স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

মন্তব্যের ঘরে বেশিরভাগ ব্যবহারকারী এডিট ছবিটি দেখে মুশফিকের প্রশংসা করছেন। আবার কেউ কেউ ছবিটি দেখেই আসল এবং নকল ছবি নির্ণয় করতে পেরেছেন। কেউ কেউ মন্তব্যের ঘরে মুশফিকের আসল ছবিটিও দিয়েছেন। ফয়েজ আহমেদ নামে একজন ব্যবহারকারী লিখেছেন, মুশফিকের প্রশংসা করছি, যদিও এটি এডিট করা ছবি। তবে ছবিটি নিয়ে এখন পর্যন্ত মুশফিকুর রহিমের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9