কাজী সালাউদ্দিনই বাফুফের সভাপতি

০৩ অক্টোবর ২০২০, ০৭:১৩ PM
কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন © ফাইল ফটো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) নির্বাচনে চোখ ছিল সবার। শেষমুহূর্তে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করে নাটকীয়তার আভাস দেন বাদল রায়। তৈরি হয় নানা গুঞ্জন। তবে সব গুঞ্জনে ঘি ঢেলে, আরো একবার নির্বাচিত হলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনই। এ নিয়ে টানা চতুর্থবারের মতো দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে আসীন হলেন তিনি।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১৩৫ জন। মোট ৯৪টি ভোট পেয়ে আবারো সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদেও বহাল রইলেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন মোট ৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট। 

আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সিএসএফ দলের সদস্য তারিক এবার ছাত্রদলের …
  • ০৬ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
close