ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান

২৭ জুন ২০১৯, ০৬:৪৪ PM

© ফাইল ছবি

বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় লড়াইটা জমছে খুব ভালো করেই। শুধু মাঠেই নয়, কথার লড়াই দেখা যাচ্ছে মাঠের বাইরেও। বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। এজন্য এ উত্তেজনাপূর্ণ সময়েই বিশ্বকাপের পরপর আবারো দেখা হচ্ছে দুদলের। যেখানে একটি টেস্ট এবং একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

মূলত আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান দল। ওই সফরে একটি টেস্ট ও দুটি টি-টুয়েন্টি খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আগ্রহেই সেই সূচিতে পরিবর্তন এসেছে। দুটি দ্বিপাক্ষিক টি-টুয়েন্টির পরিবর্তে বাংলাদেশে তারা আলাদা একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে। যেখানে এ দুই দলের সঙ্গে যুক্ত হবে খারাপ সময়ের মধ্যদিয়ে যাওয়া জিম্বাবুয়ে।

রাউন্ড রবিন পদ্ধতির টুর্নামেন্টে তিন দল প্রত্যেকের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ২৩ সেপ্টেম্বর ফাইনাল উল্লেখ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে তাদের খেলার সূচী প্রকাশ করেছে। তবে খেলা শুরুর তারিখ কিংবা পূর্ণাঙ্গ সূচিও দেয়নি আফগান ক্রিকেট বোর্ড।

গত ২৬ জুন আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ফেসবুকে পেজে জানিয়েছিল, ১৫ ও ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে, ১৪ ও ২০ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান। যদিও সূচিতে উল্লেখ করা হয়নি ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশে বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজের ভেন্যু ও দিনক্ষণও।

ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9