২০১৫ বিশ্বকাপে শুরু আলিম দারের পক্ষপাত!

২৪ জুন ২০১৯, ০৫:২২ PM

আলিম দার বরাবরই বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের নিকট একটি বিতর্কিত নাম। বাংলাদেশের বিপরীতে খেলায় তার বিচারকার্যে পক্ষপাত রয়েছে এটা পুরনো অভিযোগ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই মহা বিতর্কিত কাণ্ডের মধ্য দিয়ে শুরু তার ভুল সিদ্ধান্ত।

২০১৯ বিশ্বকাপে আবারও আলিম দারের বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। লিটন দাসকে আজ থার্ড আম্পায়ারের মাধ্যমে যেভাবে আউট দেওয়া হয়েছে, তা রীতিমতো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। আফগানিস্তানের বিপক্ষে চলমান ম্যাচটির টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আলিম দার।

২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটা এখনও ভুলে যাননি ক্রিকেটপ্রেমীরা। প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ দারুণ খেলছিল ভারতের বিপক্ষে। মেলবোর্নে অনুষ্ঠিত ওই ম্যাচের আম্পায়ার ছিলেন পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ড। রুবেল হোসেনের একটি ফুলটস বল রোহিত শর্মার কোমরের নীচে থাকলেও, লেগ আম্পায়ার আলিম দারের পরামর্শে 'নো বল' ডাকেন ইয়ান গোল্ড! এ নিয়ে তুলকালাম হয়ে যায় ক্রিকেটবিশ্বে! খোদ ভারতের সাবেক ক্রিকেটাররা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

ওই ম্যাচে এই দুই আম্পায়ার একাধিক ভুল সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের চক্ষুশূল হয়ে যান। সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় টাইগারদের। চার বছর পর আরও এক বিশ্বকাপে আবারও সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে টাইগারদের জিততেই হবে। এমন 'মাস্ট উইন' ম্যাচে আবারও আলিম দারের অপকর্ম! এদিন তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হয়েছিলেন লিটন। ১৭ বলে ২ বাউন্ডারিতে ১৬ রান করে ভালো কিছুর জানান দিচ্ছিলেন এই তরুণ।

ঠিক তখনই ছন্দপতন। মুজিব-উর-রহমানের বলে শর্ট কাভার থেকে ক্যাচ নেন হাশমতউল্লাহ শহিদি। ফিল্ড আম্পায়ার নিশ্চিত ছিলেন না আউট নিয়ে। তাই ডাকা হয় তৃতীয় আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি শহিদির হাত ছুয়ে মাটি স্পর্শ করেছে। অনেকক্ষণ ধরে দেখার পরেও টিভি আম্পায়ার নিশ্চিত হতে পারছিলেন না, এটি আউট কিনা। এক্ষেত্রে 'বেনিফিট অব ডাউট' সবসময় ব্যাটসম্যানের পক্ষেই যায়। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার লিটনকে আউট ঘোষণা করেন! বিশ্বকাপ এলেই কেন বাংলাদেশের শত্রু হয়ে যান এই পাকিস্তানি আম্পায়ার তা সত্যিই গবেষণার বিষয়।

ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9