গোটা বিশ্ব দেখল বল মাটিতে, আলিম দার দিলেন আউট

২৪ জুন ২০১৯, ০৫:০৪ PM

মুজিব উর রহমানের শিকার হয়ে সাজঘরে ফিরতে বাধ্য হলেন লিটন দাস। যে ক্যাচে তিনি আউট হলেন তা চলছে ব্তির্ক। বলটা মনে হচ্ছিল, মাটিতে লেগেছে। আম্পায়ার কয়েকবার রিপ্লে টেনে টেনে দেখলেন। কিন্তু শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই দিলেন। ‘গোটা বিশ্ব দেখল এটা ড্রপ ক্যাচ অথচ থার্ড আম্পায়ার দেখলেন এটা আউট’ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সাথে উঠে আসছে এমন বক্তব্য।

আলিম দার বরাবরই বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের নিকট একটি বিতর্কিত নাম। বাংলাদেশের বিপরীতে খেলায় তার বিচারকার্যে পক্ষপাত রয়েছে এটা পুরনো অভিযোগ- সেই অভিযোগের আরেকটি দৃষ্টান্ত দেখল দেশের ক্রীড়াপ্রেমীরা।

ব্যক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করতে ধরেছিলেন তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ বাফগানিস্তানের ফিল্ডার হাশমোতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতরে দিয়ে ঘাস স্পর্শ করে। মাঠের আম্পায়ারদ্বয় যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখনই তারা থার্ড আম্পায়ারের দ্বারস্থ হলেন। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার। আলিম দার লিটন দাস আউট ঘোষণা করতে সময় নিলেন না। ঘোষোণা করলেন সেটা ক্যাচ আর লিটন আউট।

অথচ লিটন দাসের সেই ক্যাচটি হাশমোতুল্লাহ শাহিদি যথার্থভাবে তালুবন্দি করতে পারেননি। এটা গোটা দেশ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে ঘাস স্পর্শ করা ক্যাচ এটি- ভক্তদের দাবি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চরমে। আলিম দারকে ছেড়েও নেটিজেনরা কথা বলছেন না। আর 'বেনিফিট অফ ডাউট' সবসময় ব্যাটসম্যানের পক্ষে যায়। তারপরেও বাংলাদেশ জয়ের আশায় লড়ছে।

প্রায় হারিয়ে যেতে বসা সেমিফাইনালের স্বপ্ন আবারও জ্বলজ্বল করে উঠেছে বাংলাদেশের সামনে। সেমিতে যেতে এখন পর্যন্ত দুই ম্যাচ জেতা বাংলাদেশকে বাকী তিনটি ম্যাচে জিততেই হবে। তবে ম্যাচের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ভেজা মাঠের কারণে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয় টস। শেষ পর্যন্ত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9