বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের সতর্ক করলেন কার্তিক

২১ জুন ২০১৯, ০৫:৩৪ PM

© টিডিসি ফটো

আগামী ২ জুলাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফি বাহিনীর। স্বভাবতই টিম ইন্ডিয়ার ওপর ঝাঁপিয়ে পড়বেন তারা। তাই আগেভাগে পরোক্ষভাবে কোহলিদের যেন সতর্ক করে দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক।

এরআগে গতকাল বাংলাদেশের বিপক্ষে সহজে জয় পায়নি অস্ট্রেলিয়া। অজিদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ। টাইগারদের রান তাড়ার ক্ষুধা দেখে বিমুগ্ধ কার্তিক। ম্যাচ শেষে তিনি বলেন, এবারের বিশ্বকাপে অনিন্দ্যসুন্দর ক্রিকেট উপহার দিচ্ছে বাংলাদেশ। তাদের সামনের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলগুলোকে ভিন্ন চিন্তা করতে হবে। দেখলাম, যে আসছে, সবাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ যেভাবে খেলল, এককথায় অসাধারণ।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের পূর্বে তারা সাকিবের স্পিন সামলানোর অনুশীলন করার জন্য তাদের নেট বোলার হিসেবে যুক্ত করেছেন অ্যাস্টন অ্যাগারকে। এটাও টাইগার ভীতির অন্যতম দিক বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। আলাদাভাবে ক্রিটারদের বিচার করা পেশাদারিত্বের প্রমাণও রয়েছে।

সবমিলিয়ে বিশ্বকাপে নান্দনিক পারফর্ম্যান্স প্রদর্শন করছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছেন তারা।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারলেও দারুণ লড়াই করেছেন লাল-সবুজ জার্সিধারীরা। কেবল ইংল্যান্ডের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তারা। আর শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

গতকালের ম্যাচে নটিংহ্যামে আগে ব্যাট করে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে দুর্দান্ত খেলেন টাইগার ব্যাটসম্যানরা। হার না মানা মনোমুগ্ধকর সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। দর্শনীয় ফিফটি তুলে নেন তামিম-মাহমুদউল্লাহ। রান পান সাকিবও। তবু শেষ পর্যন্ত ৪৮ রানে পরাজয় বরণ করতে হয় তাদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হারায় বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পথ বন্ধুর হয়ে গেছে। হাতে থাকা বাকি তিন ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। পাশাপাশি নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলের ওপর।

ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9