শেষ ২০ ওভার টি-টোয়েন্টি স্টাইলে খেলার প্লান ছিল

২১ জুন ২০১৯, ০৫:০৬ PM
তামিম ইকবাল খান

তামিম ইকবাল খান © টিডিসি ফটো

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু হারের পর আক্ষেপে পোড়াচ্ছে বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। সাকিবের সঙ্গে তার জুটিটা লম্বা করতে না পারার আক্ষেপ তার। ম্যাচ শেষে তামিম বলেন, শেষ ২০ ওভার টি-টোয়েন্টি স্টাইলে খেলার পরিকল্পনা ছিল। বড় স্কোর রান তাড়ার অভিজ্ঞতা আমাদের খুব বেশি নেই। আমি যেটা করছিলাম যে স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলাম না। চেষ্টা করছিলাম যে ৩০ ওভার পর যদি ১৮০-২০০ রানের মধ্যে থাকি, তাহলে শেষ ২০ ওভারে সুযোগ নিতে পারি।

তিনি বলেন, আগেই বেশি আগ্রাসী হতে গিয়ে উইকেট হারিয়ে যদি খেলা নষ্ট করে দেই, তাহলে কিছুই হবে না। এই ৩৩০-৩৪০ রানও হতো না। পরিকল্পনা ছিল শেষ ২০ ওভারে ১৭০-১৮০ করার, টি-টোয়েন্টিতে যেটি অনেক সময়ই হয়ে থাকে।

বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান করেছে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্ট ব্রিজে। তবে ৩৩৩ রান করেও জয় ধরা দেয়নি। অস্ট্রেলিয়ার ৩৮১ রানের পাহাড়ের টার্গেটে ব্যাট করে অসাধারণ খেলেন মুশফিক-মাহমুদুল্লাহরা। এদিন সাকিব আল হাসান ও তামিম ইকবালও অসাধারণ খেলতে থেকে আউট হয়ে যান। তারা ইনিংসটা আরও বড় করতে পারলে গল্পটা অন্যরকম হতে পারত।

শুরুতে সৌম্য সরকারকে রান আউটে হারানোর পর দ্বিতীয় উইকেটে তামিম ও সাকিব আল হাসান গড়েন ৭৯ রানের জুটি। এই জুটি এগোনোর পথে সাকিব আউট হয়ে যান ৪১ বলে ৪১ করে।

বড় রান তাড়ায়ও একটু সময় নিয়ে নিজের মতো করে খেলেছেন তামিম। ফিফটি করেন ৬৫ বলে। এরপর যখন তার আরও বড় ইনিংস খেলার কথা, উল্টো ৬২ রানে মিচেল স্টার্কের বল টেনে আনেন স্টাম্পে।

তবে সেই সম্ভাব্য ছবি নষ্ট হয়ে গেছে নিজেদের ভুলেই, অকপট স্বীকারোক্তি এই ওপেনারের। তামিম বলেন, ভুল সময়ে আমি আউট গেলাম। সাকিব আর আমার জুটি ভালো হচ্ছিল, সেও ভুল সময়ে আউট হলো। আমরা ভালো খেলেছি, তবে আরো ভালো হতে পারত যদি আমরা ভুল সময়ে উইকেট না হারাতাম।

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  • ১১ জুন ২০২৬
আদ-দ্বীন মেডিকেল কলেজের ৪০০-৫০০ শিক্ষার্থী কোথায় যাবে?
  • ১১ জুন ২০২৬
অনলাইনে এসএসসি পড়ুয়া ছাত্রীর সঙ্গে পরিচয়, বিয়ে করতে এসে বয়স…
  • ১১ জুন ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১১ জুন ২০২৬
‘সড়ক দুর্ঘটনায়’ মৃত্যু, ধর্ষণ ও হত্যা মামলা দিয়ে বন্ধুকে হয়…
  • ১১ জুন ২০২৬
দেশে ফের ভূমিকম্প
  • ১১ জুন ২০২৬
×