বৃষ্টিতে পণ্ড হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

২০ জুন ২০১৯, ১২:৩৪ PM

© সংগৃহীত

নটিংহামের ট্রেন্টব্রিজে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগেও আলোচনায় রয়েছে ইংল্যান্ডের বিচিত্র আবহাওয়া। ইতিমধ্যে বৃষ্টিতে বিশ্বকাপের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচেও আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

এ ম্যাচেও বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা অনেকের। মাঝে মধ্যে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আবার তা আড়াল হয়ে দেখা মেলবে সূর্যের আলোর। তবে সুখবর হচ্ছে, খেলা পণ্ড হওয়ার তেমন সম্ভাবনা নেই। কিন্তু ম্যাচের ফলে প্রভাব ফেলবে ইংলিশ কন্ডিশন।

নটিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে উভয় দলই। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকালে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। কিছু সময় বৃষ্টিবাধা থাকলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।

অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি, সবসময় বাংলাদেশের জন্য পয়া! ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টিবাধায় হয়নি দুই দলের খেলা। তাতে ভীষণ উপকৃত হয়েছিলেন মাশরাফিরা। তবে এবার বৃষ্টি হলে খুব একটা লাভ নেই। প্রথম ও শেষ কথা জয়। কাঙ্ক্ষিত বিজয়ই টাইগারদের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে পারে।

ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9