অস্ট্রেলিয়ার বিপক্ষে কপাল খুলতে পারে সাব্বির-রুবেলের

২০ জুন ২০১৯, ১১:১৪ AM

সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাওযার লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকতে পারেন পেসার রুবেল হোসেন। আর স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের স্থলাভিষিক্ত হতে পারেন হার্ডহিটার সাব্বির রহমান।

বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের আগে থেকেই সাইফউদ্দিনের পিঠে ব্যথা ছিল। সেটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তা উপলব্ধি করেছেন তিনি। বুধবার অনুশীলনে পর্যন্ত আসেননি সাইফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি। সেই শূন্যস্থান পূরণে দলে ঢুকবেন রুবেল হোসেন। এবারের বিশ্বমঞ্চে এখন পর্যন্ত খেলা হয়নি রিভার্স সুইং তারকার।

সাইফউদ্দিনের চোটের মধ্যে আরেক খবর, ফিট নন মোসাদ্দেক হোসেনও। উইন্ডিজের সঙ্গে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন তিনি। তাকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় কপাল খুলতে পারে সাব্বিরের। এবারের বিশ্বকাপে একটি ম্যাচও খেলা হয়নি লেগস্পিন অলরাউন্ডারের। এ ছাড়া একাদশে আর কোনো রদবদলের সম্ভাবনা নেই। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা দলের সবাই থাকছেন। আবার ন্যূনতম খেলার মতো অবস্থায় থাকলে উইনিং কম্বিনেশন ধরে রাখতে সাইফ-মোসাদ্দেককেও খেলানো হতে পারে।

অজিদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক
  • ১২ জুন ২০২৬
এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড
  • ১১ জুন ২০২৬
খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  • ১১ জুন ২০২৬
আদ-দ্বীন মেডিকেল কলেজের ৪০০-৫০০ শিক্ষার্থী কোথায় যাবে?
  • ১১ জুন ২০২৬
অনলাইনে এসএসসি পড়ুয়া ছাত্রীর সঙ্গে পরিচয়, বিয়ে করতে এসে বয়স…
  • ১১ জুন ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১১ জুন ২০২৬
×