পরিবর্তন আসছে বাংলাদেশ একাদশে!

০৮ জুন ২০১৯, ০২:৪৩ PM

© সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। পরিবর্তন এলে আসতে পারে একটি। মোহাম্মদ মিঠুনের জায়গায় ঢুকতে পারেন হার্ডহিটার সাব্বির রহমান। এছাড়া কন্ডিশন বিবেচনায় খেলানো হতে পারে একজন অতিরিক্ত পেসারকে। আর তেমনটা হলে কপাল খুলতে পারে রুবেল হোসেনের।

শনিবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের লড়াই।এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফি বাহিনী।

ওপেনিং জুটিতে গেল দুই ম্যাচেই টাইগারদের শুভসূচনা এনে দিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এ ম্যাচেও শুরুর দিকে দায়িত্বটা নিতে হবে দুজনকে। তাদের ব্যাটে ভালো সূচনা চায় বাংলাদেশ। দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান খেলবেন তিন নম্বরে। আগের দুই ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি।স্বভাবতই ভালো কিছুর জন্য তার দিকে চেয়ে ভক্তরা। নিজের প্রিয় পজিশন চার নম্বরে থাকবেন মুশফিকুর রহিম। তার ওপর ডিপেন্ড করছে দল।

একাদশে একমাত্র পরিবর্তন এলে সাব্বিরকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। বাদ পড়তে পারেন মোহাম্মদ মিঠুন। আগের দুই ম্যাচে ভালো শুরু করেও সেটাকে বড় স্কোরে পরিণত করতে না পারায় কপাল পুড়তে পারে তার। মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন ছয় নম্বরে, সাতে থাকছেন মোসাদ্দেক হোসেন। এরপর নামবেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নামবেন। ৯ নম্বরে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পেস আক্রমণে যথারীতি নেতৃত্ব দেবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাতে সমর্থন দেবেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় পেসার হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান/মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)ও মোস্তাফিজুর রহমান।

সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9