এবার ইনজুরিতে তামিম, সমর্থকদের হতাশা

৩১ মে ২০১৯, ০৫:৪৮ PM

© সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চোট পেয়েছেন তামিম ইকবাল খান। অনুশীলনের সময় বাঁ- হাতে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে দেশসেরা ওপেনারের ইনজুরিতে দুঃসংবাদ টাইগার শিবিরে। এদিকে তামিমের ইনজুরিতে টাইগার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশ করেছেন।

ফারহান খান নামে একজনে লিখেছেন, দুইদিন পর বিশ্বকাপে দেশের প্রথম ম্যাচ। আর এখন তামিম ইনজুরিতে। বাংলাদেশ দলের জন্য চরম হতাশা জনক। ফারহান তামিমের ইনজুরি কাটিয়ে খুব শীঘ্রই ব্যাক করার বিষয়টিও উল্লেখ্য করেছেন।

শুক্রবার ইংল্যান্ডের ওভালে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় তামিম ইকবালের বাঁ-হাতে এসে বল আঘাত করে। চোট পাওয়ার পরই তিনি মাঠ ছেড়ে চলে যান।

তবে তামিম ইকবালের চোট কতোটা গুরুতর তা এখনো নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্টের পর বুঝা যাবে তার হাতের কি অবস্থা।

শুধু তামিম নন, দুইদিন আগে টাইগার ক্যাপ্টেন মাশরাফি ও ইনজুরিতে ছিলেন। তবে ক্যাপ্টেন তার ইনজুরি কাটিয়ে খেলতে পারবেন বলেও জানা গেছে।

বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরিতে আছেন আরো বেশ কয়েকজন ক্রিকেটার। এখনো পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা ও।

এদিকে আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9