টাইগারদের হেয় করা ভারতীয় ধারাভাষ্যকারের বহিষ্কার দাবি

২৯ মে ২০১৯, ০৮:৫৯ PM

© সংগৃহীত

গতকাল বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হেয় করায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। বিশ্বকাপের ধারাভাষ্যকারের ২৪ জনের তালিকায় থাকা ভারতীয় সাবেক এই ক্রিকেটারকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমর্থকরা।

মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে ধারাভাষ্যে বাংলাদেশের চেয়ে বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনি এবং লোকেশ রাহুলকে নিয়ে বেশি গলা ফাটান সঞ্জয় মাঞ্জেরেকার। শুধু তাই নয়, সেদিন নিজেকে টুইটারেও বাংলাদেশ দলকে তাচ্ছিল্যই করে স্ট্যাটাস দেন সমালোচিত ভারতের সাবেক এ ক্রিকেটার।

শাহরিয়ার আরিফ নামে টাইগার এক ভক্ত-সমর্থক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক মোটামুটি ভালোই যাচ্ছে। এসবের মাঝে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ দ্বারা মানুষ প্রভাবিত হয়ে থাকে। আরিফ লিখেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এসবের উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মাঞ্জেরেকার বলেন, ‘কেন বিরাট কোহলি এখনো সময় নিচ্ছেন ইনিংস ঘোষণা করতে?’

মাঞ্জেরেকারের এমন টুইটের পর ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের সমর্থকরা। এ ঘটনার পর ক্ষুব্ধ টাইগার সমর্থকরা আইসিসির উদ্দেশে করা টুইটে বিশ্বকাপের ধারাভাষ্যের তালিকা থেকে মাঞ্জরেকারকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
close