বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আজ

২৯ মে ২০১৯, ০৭:৪৩ PM

© সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ। অনুষ্ঠানটি লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবার কথা জমকালো উদ্বোধনী আয়োজন।

ক্রিকেট ইতিহাসের ২০ বছর পর বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংলিশরা। তবে নিজেদের মাটিতে সর্বশেষ আয়োজিত আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিলো ব্যাপক সমালোচিত। তাই এবার সমর্থকদের দারুণ কিছু উপহার দিতে চায় আয়োজকরা।

এর আগে ২০১১ সালে বাংলাদেশে ও ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রশংসিত হয়েছিলো। তারই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডও জমকালো আয়োজন করতে চায়। সেন্ট্রাল লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের পুরো আয়োজনে ইংল্যান্ডের কৃষ্টি-ঐতিহ্য তুলে ধরা হবে হবে। তিন ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানে বিখ্যাত ব্যান্ডদলেরও অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪ হাজার ভক্ত সরাসরি অংশ নিয়ে অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শকরা।

এদিকে পরশু থেকেই বিশ্বকাপের ম্যাচগুলো শুরু হওয়ার কারণে সে ম্যাচে অংশগ্রহণকারী দলগুলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। তবে স্বাগতিক ইংল্যান্ডের ছাড়াও অন্যান্য দেশের সাবেক ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
৯৬ বছরের অপেক্ষার অবসান, মেক্সিকোর অবিস্মরণীয় জয়
  • ১২ জুন ২০২৬
×