বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, যা থাকছে আয়োজনে

২৯ মে ২০১৯, ১০:১১ AM

ক্রিকেট দড়জায় কড়া নাড়ছে। তথ্যমতে, ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দুনিয়া কাঁপানো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল লন্ডন স্টেডিয়ামে। কিন্তু এবার ক্রিকেট বিশ্বকাপে অতটা বৃহৎ পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। তার পরিবর্তে বরং সীমিত পরিসরে ইংল্যান্ড-ওয়েলস আসরের উদ্বোধন হতে যাচ্ছে ঐতিহাসিক লন্ডন মলে।

বুধবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বাংলাদেশ সময় রাত ১০টায় বাকিংহ্যাম প্যালেসের সামনে বিখ্যাত ‘দ্য মলে’ শুরু হবে এ অনুষ্ঠান। এ ‘ওপেনিং পার্টি’তে বিশ্বকাপে বিশ্বকে আহ্বান জানাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস।

অনুষ্ঠানটি স্বচক্ষে বেশি দর্শক উপভোগ করতে পারবেন না। বলতে গেলে সৌভাগ্যবানরাই কেবল দ্য মলে প্রবেশের সুযোগ পাচ্ছেন। আইসিসি ফ্রি টিকিটে বিশ্বের চার হাজার ক্রিকেটপ্রেমী উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাচ্ছেন।

টিকিট না পেলেও মন খারাপ করার কিছু নেই। টিভি পর্দায় সরাসরি দেখার সুযোগ থাকছে। বিশ্বের কোটি ক্রিকেট রোমান্টিক টিভিতে দেখতে পাবেন জাঁকালো এ অনুষ্ঠান। নান্দনিক এ আয়োজনে থাকছে ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন প্রদর্শনী। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নববধূর সাজে সাজবে নয়ানাভিরাম দ্য মল। সেখানে দর্শকদের জন্য রয়েছে চোখধাঁধানো সব অনুষ্ঠানমালা।

আইসিসি জানিয়েছে, ক্রিকেট ও ক্রিকেটের বাইরের সমর্থকরা এটি উপভোগ করতে পারবেন। সব বয়সী রসিকরা এ থেকে বিনোদন পাবেন। কয়েকজন বিখ্যাত মানুষের হাতে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্থি বলেন, বৈশ্বিক টুর্নামেন্টটি কতটা বিশেষ, তা উদ্বোধনী অনুষ্ঠানেই গোচরীভূত হবে। ক্রিকেটভক্তদের জন্য এটি ভীষণ রোমাঞ্চকর। তথ্যসূত্র: আইসিসি

অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
৯৬ বছরের অপেক্ষার অবসান, মেক্সিকোর অবিস্মরণীয় জয়
  • ১২ জুন ২০২৬
×