বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির জয়

২৬ মে ২০১৯, ০৭:৩৯ PM

© সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি। মাঝখানে খেলার সম্ভাবনার লক্ষ্যে ম্যাচের ওভার কমিয়ে খেলার বিষয়টিও গণমাধ্যমে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত কার্ডিফের সোফিয়া গার্ডেনে বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টায়ও যখন বৃষ্টি থামেনি, তখন ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে দিতে বাধ্য হলেন ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট।

বৃষ্টির পূর্বাভাস অবশ্য আগেই মিলেছিলো। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হতে পারে বৃষ্টি। তবে এ খবরকে গুরুত্ব দেয়নি অনেকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকে সত্য প্রমাণ করলো বৃষ্টিই।

সে বৃষ্টি থামেনি এখনও। তাই আজ ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বরং, বৃষ্টি বন্ধ না হওয়ায় আগেই লাঞ্চ করে ফেলতে পারছেন খেলোয়াড় কিংবা কর্মকর্তারা। অবশ্য দুই প্রতিযোগী দেশ মুসলিম হওয়ায় খেলেয়াড়দের অনেকেই হয়তো রোজা রেখেছেন।

আগামী ২৮ তারিখ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনেই ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে টাইগাররা।

সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9