মাশরাফিরা কোন ম্যাচ গুলোতে সবুজ রঙের জার্সি পরবে?

২৫ মে ২০১৯, ০৯:৩৭ PM
দুই জার্সিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

দুই জার্সিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা © সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের জার্সি নিয়ে কম বিতর্ক হয়নি। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিবাদের মুখে জার্সি পরিবর্তন করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবার মতো বাংলাদেশেরও দুই সেট জার্সি করা হয়েছে। এরমধ্যে পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ গুলোতে জার্সি পরিবর্তন করে খেলবে মাশরাফিরা।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) নিয়মানুসারে বিশ্বকাপে প্রতিটি দলের কাছেই দুই সেটের জার্সি রয়েছে। মাশরাফিদের এক টেস লালের মধ্যে হালকা সবুজ। আরেক সেট সবুজের বুকে লাল রঙে বাংলাদেশ লেখা।

দুই কালারের জার্সি রাখার পেছনে কারণ হলো- বাংলাদেশের মতো পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার জার্সির রঙ সবুজ। এতে করে পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা হলে বাংলাদেশ দল সবুজের পরিবর্তে লাল জার্সি পরবে। যাতে করে উভয় দলের জার্সির কালার মিলে না যায়।

বিশ্বকাপের অতীতের আগের আসর গ্রুপ ভিত্তিক হলেও এবার হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। যাতে করে দুই দলের জার্সির রঙ একই না হয় সেজন্য দুই সেট জার্সি রাখার পরামর্শ দিয়েছে আইসিসি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close