বান্ধবীর মামলায় গ্রেফতার ম্যারাডোনা

২৪ মে ২০১৯, ০৫:৩৯ PM
ম্যারাডোনা-অলিভা

ম্যারাডোনা-অলিভা © সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা তার সাবেক বান্ধবী রোচিও অলিভার করা এক মামলায় গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার দ্য সানের খবরে বলা হয়েছে, মেক্সিকো থেকে ফেরার পথে ম্যারাডোনাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ডিসেম্বরে বান্ধবী রোচিও অলিভার সঙ্গে বিচ্ছেদ হয় ম্যারাডোনার। বিচ্ছেদের পর অলিভা অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ম্যারাডোনার বিরুদ্ধে ৯ মিলিয়ন ডলার বা ৭৬ কোটি টাকার মামলা করেন। সে মামলার জেরেই মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেফতার করা হয় ম্যারাডোনাকে। তবে গ্রেফতারের পর তাকে এখনো কারাগারে নেওয়া হয়নি।

দ্য সানের খবরে আরো বলা হয়েছে, ম্যারাডোনাকে আটক না রেখে গ্রেফতার দেখিয়ে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। পাশাপাশি তাকে একটা নোটিশ দেয়া হয়েছে। নোটিশে আগামী ১৩ জুন এ মামলার শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে এই ফুটবল কিংবদন্তিকে। স্যান মিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিরুদ্ধে এ মামলা লড়বেন অলিভা।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম দেখা হয়েছিল দুজনের। এর পর প্রেম ও একসঙ্গে পথচলা। গত ডিসেম্বরে ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অলিভা।

নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
close