বিশ্বকাপে পরিবার পাবে না পাকিস্তানিরা

২৪ মে ২০১৯, ০৫:০৫ PM

© টিডিসি ফটো

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্রিকেটাররা তাদের পরিবারকে সঙ্গে রাখতে পারবে না। শুধুমাত্র হারিস সোহেল ছাড়া, তার ব্যাপারটি এখনো পরিষ্কার করেনি বোর্ড কর্তৃপক্ষ। এমন আইন শিথিল করা হয়েছে সোহেলের জন্য।

পিসিবি বলছে, কোনও খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায় তাহলে সব ব্যবস্থা নিজেকেই করতে হবে। তবে দলের সঙ্গে থাকা বা যাতায়াতের কোন দায়িত্ব বোর্ড নিবে না।

বোর্ডের এমন সিদ্ধান্তের পর বিপাকে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

তবে বোর্ড কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ধরা হচ্ছে, বিশ্বকাপে ক্রিকেটারদের ম্যাচের দিকে পুরোপুরি মনযোগী হতে এটি সহায়ক হবে। কর্তৃপক্ষের ধারণা, পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের স্বাভাবিক রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে। এমন অবস্থায় ক্রিকেটাররা কি করবেন সেই ব্যাপারে তারা এখনও কোন সিদ্ধান্ত বা মন্তব্য করেননি।

অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
৯৬ বছরের অপেক্ষার অবসান, মেক্সিকোর অবিস্মরণীয় জয়
  • ১২ জুন ২০২৬
×