গার্দিওয়ালার শিষ্যদের ‘ট্রেবল’ জয়

১৯ মে ২০১৯, ০৯:৪৫ AM
এফএ কাপের শিরোপা জয়ের উল্লাসে ম্যানচেস্টার সিটি

এফএ কাপের শিরোপা জয়ের উল্লাসে ম্যানচেস্টার সিটি © সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপের পর এবার এফএ কাপের শিরোপাও ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। সেই সাথে ইতিহাসের প্রথম দল হিসেবে ইংলিশ ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জেতার রেকর্ড গড়ল গার্দিওয়ালার শিষ্যরা। শনিবার রাতে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে এফএ কাপ শিরোপাও। একইসঙ্গে ঘরোয়া ট্রেবলও পূরণ হয় পেপ গার্দিওলার দলের।

দলের বিশাল এ জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস এবং ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। অন্য দুই গোল করেছেন দুই মিডফিল্ডার ডেভিড সিলভা এবং কেভিন ডি ব্রুইন।

টটেনহ্যামের হটস্পারের হোম ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ফাইনাল ম্যাচটিতে দুর্বল ওয়াটফোর্ডের বিপক্ষে প্রথম গোল পেয়ে ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়ে ম্যান সিটিকে। জোড়া গোল করা স্টার্লিংয়ে ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেন সিলভা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সিটিজেনদের। ৩৮তম মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। এবার বলের জোগান দেন বার্নার্দো সিলভা। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ফিরে গুনে গুনে আরও ৪ গোল করে আকাশী নীলরা। যার প্রথমটি আসে কেভিন ডি ব্রুইনের পা থেকে। ৬১তম মিনিটে হেসুসের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি। মিনিট সাতের পর নিজের দ্বিতীয় গোল করেন হেসুস। এবার তাকে বলের জোগান দেন ডি ব্রুইন। আর শেষদিকে ম্যাচে ৮১ ও ৮৮ মিনিটে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন প্রথম গোলের এসিস্টদাতা রহিম স্টার্লিং। একইসঙ্গে নিশ্চিত হয় তাদের ঘরোয়া ট্রেবল জয়।

সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9