ইফতারের জন্য রোনালদোর ১৪ কোটি টাকা দান

১৮ মে ২০১৯, ১০:০৯ PM

© সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ফুটবলার। তিনি উদারতার দিক থেকেও যে সেরা সেটােই আরেকবার দেখিয়ে দিলেন। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মুসলমানদের ইফতারের জন্যতিনি ১৪ কোটি টাকারও বেশি দান করেছেন।

বর্তমান সময়ের যে কয়েকজন ফুটবলারের উপার্জন সবচেয়ে বেশি তাদের অন্যতম তিনি। অসহায় এবং শিশুদের সাহায্যে বরাবরই এগিয়ে এসেছেন তিনি। উপার্জনের পাশাপাশি মানব সেবায় উদারচিত্তে খরচ করেন এই পর্তুগিজ তারকা।

এবার যেন তারই প্রমান আরো জোরালোভাবে দিলেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ইফতারে ১.৫ মিলিয়ন ইউরো দান করেছেন রোনালদো। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৪ কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা।

রোনালদো নিয়মিতই তার আয়ের বড় একটা অংশ সবসময় মানবসেবায় নিয়োজিত বিভিন্ন তহবিলে দান করেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার আর আগের মতো শান্তিতে রোজা রাখতে পারছে না ফিলিস্তিনের জনগণ। প্রতিনিয়ত তাদের ওপর হামলা করে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজার অসহায় মুসলমানদের ইফতারির জন্য দেড় মিলিয়ন ইউরো দান করেছেন রোনালদো। ওই টাকায় গাজার মুসলমানদের ইফতারি করানো হচ্ছে।

এমন কর্মে প্রশংসার ঝড় বইছে মুসলিম বিশ্বে। বিভিন্ন দেশের মুসলমানরা সম্মান জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে। এর আগে ২০১২ সালের নভেম্বরে পুরস্কার গোল্ডেন বুট বিক্রি করে দিয়ে ফিলিস্তিনিদের জন্য অর্থ দান করেছিলেন রোনালদো। এমনকি পরের বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে ইসরায়েল খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদলে অস্বীকৃতিও জানিয়েছিলেন এই পর্তুগিজ ফুটবলার।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9