বিশ্বকাপে থাকছে ৩৬০ ডিগ্রি রিপ্লে

১৮ মে ২০১৯, ০৮:৩৭ PM

© সংগৃহীত

দ্বাদশ বিশ্বকাপে উদ্ভোদন হতে যাচ্ছে ৩৬০ ডিগ্রি রিপ্লের। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত ব্যবহার করা হবে এ প্রযুক্তি। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য দ্বাদশ বিশ্বকাপকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি।

৩৬০ ডিগ্রি রিপ্লে ছাড়াও থাকছে প্লেয়ার ট্র্যাকিং, ড্রোন ও বাগি ক্যামেরার ব্যবহার। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচারে ব্যবহার করা হতে পারে ৩২টির বেশি অত্যাধুনিক ক্যামেরা। সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হওয়া এলইডি স্ট্যাম্পও থাকছে এবারের বিশ্বকাপে। এছাড়াও থাকবে রিয়েল-টাইম স্নিকো, হকআই, পিচ ভিশন, আরপিএম নির্ণয়, হটস্পট প্রভৃতি প্রযুক্তির প্রয়োগ। ইংল্যান্ড বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার, বিশ্লেষণী তথ্য ও গ্রাফিক্সের দারুণ কাজ অতীতের যেকোনো আসরের চেয়ে বেশি আকর্ষণীয় হবে বলেই আয়োজকদের প্রত্যাশা।


এবারের বিশ্বকাপে দশটি দল অংশ নেবে। প্রতিটি দলই একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে প্রতিটি দলকে নিজেদের সেরাটা দিতে হবে। বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ১০ মিলিয়ন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। যে অর্থ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারসহ টুর্নামেন্টের সফল আয়োজনে ব্যয় করা হবে। ইংল্যান্ড বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা ৩৪ কোটি টাকা পাবে। আর রানার্সআপ দল পাবে তার এর অর্ধেক। সেমিফাইনালে বাদ পড়া দুই দলকে দেয়া হবে ৬ কোটি ৮০ লাখ টাকা করে। আর প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দলকে দেয়া হবে ৮৫ লাখ টাকা করে।

অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
৯৬ বছরের অপেক্ষার অবসান, মেক্সিকোর অবিস্মরণীয় জয়
  • ১২ জুন ২০২৬
×