বিশ্বকাপ জয়ের স্বপ্নে এখন মোসাদ্দেক

১৮ মে ২০১৯, ১২:৪১ PM

ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট।ফাইনাল ম্যাচে জয়ের নায়ক ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার ভাষায়— ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি।’

শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২২.৫ ওভারে ২১০ রান তাড়া করে অবিস্মরণীয় এক জয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে টাইগাররা। শেষদিকে মাত্র ২০ বল ফিফটি করে গড়েছেন বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। ফাবিয়ান অ্যালেনের এক ওভারে ২৫ রান তুলে নিশ্চিত করেছেন ৭ বল আগেই সহজ জয়। নিজে অপরাজিত ছিলেন ২৪ বলে ৫২ রান করে।

এমন দুর্দান্ত জয়ের পর জিতেছেন ম্যাচসেরার পুরষ্কারও। পরে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস আমরা পেয়েছি।’

বিশ্বকাপে নিজের ভূমিকা কী হবে তাও জানিয়ে দেন ২৩ বছর বয়সী এ তরুণ, ‘ইংল্যান্ডে উইকেট হয়তো এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমরা নিচের দিকে এভাবে খেলতে পারলে দলকে জেতাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9