দেখুন বিশ্বকাপের থিম সং

১৮ মে ২০১৯, ১২:০৬ PM

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের থিম সং সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে।যুক্তরাজ্যের অন্যতম সফল ব্যান্ড রুডিমেন্টালের সঙ্গে উঠতি সঙ্গীত তারকা লরিন মিলে গেয়েছেন এ গানটি। ৩ মিনিট ২০ সেকেন্ডের এ মিউজিক ভিডিওতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলসহ সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের একীভূত করার চেষ্টা করেছে আইসিসি।

বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহের মতো সময় বাকি থাকতে শুক্রবার ‘স্ট্যান্ড বাই’ শীর্ষক এ গানটি সবার জন্য উন্মুক্ত করেছে আইসিসি। গানটির মুক্তি দিয়েই আইসিসি ঘোষণা দিয়েছে আসন্ন বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হবে এটিই। কারণ সবগুলো ম্যাচের সময় মাঠে এবং টিভিতে লাগাতার বাজানো হবে 'স্ট্যান্ড বাই' শীর্ষক এ গানটি।

বিশ্বকাপের নির্বাহী পরিচালক স্টিভ এলওয়ার্থি এ ব্যাপারে বলেন, ‘খেলাধুলার মঞ্চে সঙ্গীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সংটা বিশ্বকাপের প্রাণ হয়ে থাকবে।’

এ গান মুক্তি পাওয়ার আগে রুডিমেন্টালের অন্যতম সদস্য পিয়েরস অ্যাগেট থিম সংটির ব্যাপারে বলেন, ‘আমাদের বৈচিত্র্যতাকে উদযাপন করাই মূলত আমাদের ব্যান্ডের বার্তা। অবশ্যই আমাদের বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তবে আমরা লন্ডনের ব্যান্ড। যেটা বিশ্বের অন্যতম বৈচিত্রপূর্ণ শহর। গানটির মাধ্যমে আমরা পৃথিবীর বৈচিত্রতাকে তুলে ধরতে চাই। এটিই আমাদের লক্ষ্য।’

 

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9