ফাইনাল পণ্ড হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ

১৭ মে ২০১৯, ০৭:৪১ PM

বৃষ্টির কবলে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনাল ম্যাচটি। আপাতত বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো কোনো উইকেট হারায়নি ক্যারিবীয়রা। একটি শিরোপার জন্য বহু দিনের অপেক্ষা বাংলাদেশের। আজ আরেকটি ফাইনাল খেলছে বাংলাদেশ দল।

টসে জিতে বোলিং নিয়ে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর সুনীল আমব্রিসের ব্যাটিংয়ে বেশ দিশেহারা বাংলাদেশ। ২১তম ওভারে বাংলাদেশের বোলারদের স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছে ম্যালাহাইডে। সাময়িক স্বস্তিটা স্থায়ীও হয়ে যেতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। এর এমন চলতে থাকলে খেলা বাতিল হতে পারে। আর সে ক্ষেত্রে বাংলাদেশই চ্যাম্পিয়ন হয়ে যাবে।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে এর পর বৃষ্টি থামলে মাঠ প্রস্তুত করে খেলা শুরু হলেও ম্যাচের পরিধি ২০ ওভারের বেশি হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শেষ ধরে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানো হবে। এবং ক্রিকইনফোর হিসাব অনুযায়ী বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়াবে ২০ ওভারে ২০৩ রান। সে ক্ষেত্রে মনে রাখা ভালো, টি-টোয়েন্টিতে ২০ ওভারে দুই শ তাড়া করে বাংলাদেশ শুধু একবারই জিতেছিল।

টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে বৃষ্টির কারণে ফাইনাল স্থগিত হলে বাংলাদেশই শিরোপা পাবে। কারণ গ্রুপপর্বে তিনটি জয় নিয়ে বাংলাদেশই সবচেয়ে এগিয়ে ছিল। আর সে ক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজ বাদে এই প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

 

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9