বৃষ্টির কবলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল

১৭ মে ২০১৯, ০৫:৫৭ PM

বৃষ্টির কবলে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনাল ম্যাচটি। আপাতত বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। আরেকটি ফাইনাল, বুক ভরা আশা। ফাইনাল জিততে না পারার আক্ষেপ দূর করার সুবর্ণ সুযোগ দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের সামনে। হবে কি?

শুরুটা কিন্তু কিছুটা হতাশারই। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা। কিন্তু ওপেনিং জুটিই ভাঙতে পারছেন না বাংলাদেশের বোলাররা। ক্যারিবীয় দলের দুই ওপেনার শাই হোপ আর সুনিল এমব্রিস উইকেটে লেগে গেছেন আঠার মতো। রানও তুলছেন স্বাচ্ছন্দ্যে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে বিনা উইকেটেই ১৩১ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

হাফসেঞ্চুরি পেয়েছে দুই ওপেনারই। সুনিল এমব্রিস ৬৫ বলে ৫৯ আর শাই হোপ ৫৬ বলে ৬৮ রানে অপরাজিত আছেন।

 

অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
৯৬ বছরের অপেক্ষার অবসান, মেক্সিকোর অবিস্মরণীয় জয়
  • ১২ জুন ২০২৬
×