ত্রিদেশীয় সিরিজি: নিয়ম রক্ষার ম্যাচে একাদশে আসছে পরিবর্তন

১৪ মে ২০১৯, ০৫:২৯ PM

© সংগৃহীত

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচটি বৃষ্টির কারণে মাঠ পর্যন্ত যেতে পারেনি। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে। এরপর গত রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর আজও বিশ্রাম নেই টাইগারদের। ফাইনালের আগে শেষ ম্যাচ বল কথা। এদিকে আইরিশদের বিপক্ষে এ ম্যাচে একাদশে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন টিম ম্যানেজার।

টিম টাইগারদের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। স্কোয়াডে আছেন আরো চার-পাঁচজন ক্রিকেটার। যারা এখনো পর্যন্ত টুর্নামেন্টে এক ম্যাচেও সুযোগ পাননি। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে রাউন্ড রবিন লিগের ফিরতি তথা শেষ ম্যাচে দলে পরিবর্তনের বিষয়টা মোটামুটি পরিষ্কার। কারণ, ফাইনালের আগে আর কোন বাড়তি চাপ নেই। যারা বসে আছেন টুর্নামেন্ট ঝুড়ে সুযোগ তো তাদের একবার দেওয়ায় যায়।

এ বিষয়ে নান্নু জানান, আমরা ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা, ফুরফুরে ও আত্মবিশ্বাসী রাখার প্রাণপণ চেষ্টা করছি। ফাইনালেও যাতে দল সামর্থ্যের সেরাটা উপহার দিতে পারে, সে চেষ্টাই করা হচ্ছে।

তিনি আরো বলেন, ফাইনালের আগে আজ দুপুরে টিম মিটিংয়ে বসবো আমরা। সেখানেই হয়ত একাদশ চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে আমরা তিনজনকে কাল বুধবারের ম্যাচে দলভুক্ত করার চিন্তা করছি। তারা হলো লিটন দাস, মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেন। এই তিনজনের কাল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সম্ভাবনা খুব বেশি। তবে কাদের পরিবর্তে এই তিনজনকে খেলানো হবে? তা এখনো ঠিক হয়নি। সেটা টিম মিটিং কিংবা প্র্যাকটিসের পর ঠিক করা হবে।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9