ত্রিদেশীয় সিরিজ

ডাবলিনে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৩ মে ২০১৯, ১১:৩০ PM

© সংগৃহীত

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালের সহজ দেখা পেয়েছে বাংলাদেশ।

সোমবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ ওভার ৪ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ৯৯ রানে তাদের ৪ উইকেট তুলে নিলেও শাই হোপ ও জেসন হোল্ডারের প্রতিরোধের মুখে পড়ে বাংলাদেশ। অবশেষে তাদের ফিরিয়ে ব্রেকথ্রু আনেন মাশরাফি মুর্তজা। ৯ উইকেটে ২৪৭ রানে শেষ হয় ইন্ডিজের ইনিংস।

মোস্তাফিজ তার দ্বিতীয় ওভারের প্রথম বলে রোস্টন চেজকে ১৯ রানে ফেরান। মাহমুদউল্লাহ মিডউইকেটে সহজ ক্যাচ ধরেন। জোনাথান কার্টারকে নিজের চতুর্থ ওভারে দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজ। ৩ রানে এলবিডাব্লিউ হন উইন্ডিজ ব্যাটসম্যান।

এদিকে সাকিব আল হাসান তার শেষ ওভারে পেয়েছেন নিজের প্রথম উইকেট। ৭ রানে ফ্যাবিয়ান অ্যালেনকে এলবিডাব্লিউ করেন বাঁহাতি স্পিনার।

অন্যদিকে প্রতিদিনের মতো একপ্রান্ত আগলে খেলতে থাকেন হোপ। হাফসেঞ্চুরি করার পথে হোল্ডারের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন এই ওপেনার। কিন্তু তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি। অধিনায়কের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে মাশরাফির শিকার হন হোপ। ১০৮ বলে ৬ চার ও ১ ছয়ে ৮৭ রান করেন তিনি।

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১২ জুন ২০২৬
অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
×