আমার কন্যারা আমার কাছে খুবই মূল্যবান: আফ্রিদি

১২ মে ২০১৯, ০৮:১২ PM
আফ্রিদির সাথে তার পরিবার

আফ্রিদির সাথে তার পরিবার © সংগৃহীত

আফ্রিদি এক টুইট বার্তায় লিখেছেন, আমার কন্যারা আমার কাছে খুবই মূল্যবান। তাদের নিয়েই আমার জীবন। তাদের প্রত্যেকের প্রতিই আমি দায়িত্বশীল। তাদের মানুষের মতো মানুষ করাই আমার নৈতিক দায়িত্ব।

পাকিস্তান জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শহীদ আফ্রিদি। চার কন্যার পরিবারে বেশ মুগ্ধ তিনি। রোববার বিকালের একটি টুইট বর্তায় এমনটি জানিয়েছেন আফ্রিদি।

তিনি তার মেয়েদের ক্যারিয়ার নিয়ে বলেছেন, যেসব খেলা ঘরের বাইরে গিয়ে খেলতে হয়, আমি চাই না আমার মেয়েরা সেসব খেলা খেলুক। হ্যাঁ, ঘরের ভেতরে (ইনডোর গেমস) যেকোনো খেলায় ক্যারিয়ার গড়তে চাইলে তারা গড়তে পারে। ওদের মায়ের সঙ্গেও আমি এ নিয়ে কথা বলেছি। সেও আমার সঙ্গে একমত।

তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় অনুশাসনের কথা বিবেচনায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নারীবাদীরা আমাকে যা খুশি বলতে পারেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।

এছাড়া সম্প্রতি শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে। সেই বইয়ে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক নিজের কন্যাদের নিয়ে বলেছেন, গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কী, একেক জনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওরা সবাই আশীর্বাদের মতো।

শ্রমিক দলের নাম ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা, অভিযো…
  • ১২ জুন ২০২৬
কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া, একাদ…
  • ১২ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম…
  • ১২ জুন ২০২৬
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১২ জুন ২০২৬
অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
×