লা লিগায় ধারাভাষ্য দেয়ার অনিশ্চিয়তা দূর হলো জামালের

১১ মে ২০১৯, ১০:২৪ PM
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া স্প্যানিশ লা লিগায় ধারাভাষ্য দেয়ার জন্য ডাক পেয়েছেন। ১৯ মে’তে লা লিগার দুটি ম্যাচে ধারাভাষ্য দেয়ার জন্য জামালের কাছে প্রস্তাব পাঠিয়েছে দুবাইভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইএন। তবে ক্লাবের খেলা থাকায় শেষ পর্যন্ত ধারাভাষ্য দিতে যাওয়ার জন্য ছুটি পাবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চিয়তা। কিন্তু সেই শঙ্কা দূর হয়েছে।

আগামী ১৭ মে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। স্পোর্টস চ্যানেল বিউইন-এর হয়ে ধারাভাষ্য দেবেন জামাল। বিশেষজ্ঞ ধারাভাষ্যের সঙ্গে ম্যাচের বিশ্লেষণ করতে দেখা যাবে তাকে। ম্যাচের আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে কথা বলবেন তিনি । আগামী ১৮ মে স্প্যানিশ লা লিগার শেষ দিনে ম্যাচ আছে মোট ১০টি।

কিছুদিন আগে স্প্যানিশ লিগের অফিশিয়াল ফেসবুক পেজে হাজির হয়েছিলেন জামাল ভূঁইয়া। একটি কাস্টমাইজড পোস্টে ফুটবলপ্রেমীদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন, এবার দুবাইভিত্তিক বিইএন স্পোর্টসের হয়ে মেসিদের লিগের ধারাভাষ্য দেয়ার জন্য প্রস্তাব পেয়েছেন তিনি। আবারো স্প্যানিশ লা লিগার সঙ্গে জড়াচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার নাম।

জনপ্রিয় দুই দল বার্সেলোনা খেলবে এইবারের বিপক্ষে আর রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চ্যানেলের পক্ষ থেকে বার্সেলোনা ম্যাচের জন্য প্রস্তাব দেয়া হলেও রিয়ালের ম্যাচ নিয়েও কথা বলার সুযোগ আছে জামালের। কোন ম্যাচটিকে বেছে নেবেন, তা এখনো চূড়ান্ত করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। জামাল ভূঁইয়া বলেন, ‘আমাকে প্রাথমিকভাবে বার্সেলোনা-এইবার ম্যাচের ব্যাপারে বলা হয়েছে। ইচ্ছা করলে রিয়াল মাদ্রিদ-রিয়াল বেতিসের ম্যাচও বেছে নিতে পারবো বলে জানানো হয়েছে। কোন ম্যাচ করবো, সেটা চূড়ান্ত করিনি। আমাকে সুযোগ দেয়া হয়েছে এটা আমার জন্য সম্মানের ব্যাপার।’

 

 

রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে জামায়াত ষড়যন্ত্র করছে : তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীসহ বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, জরুরি সভা ডাকল আইসিসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬