বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি

০৯ মে ২০১৯, ০৭:৪০ PM

© সংগৃহীত

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বিকেল পৌনে চারটায় শুরু হওয়ার কথা ছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে এ ম্যাচের টসই হয়নি। পরে দুই দল এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের পরে সোয়া তিন ঘণ্টাতেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছিল। অন্যদিকে স্বাগতিক আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে উইন্ডিজের কাছে।

টুর্নামেন্টের মূল আসর শুরুর আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে উইন্ডিজের বিপক্ষে বিশাল জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের।

শ্রমিক দলের নাম ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা, অভিযো…
  • ১২ জুন ২০২৬
কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া, একাদ…
  • ১২ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম…
  • ১২ জুন ২০২৬
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১২ জুন ২০২৬
অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
×