স্বাধীনতা দিবস কাবাডির ফাইনাল অনুষ্ঠিত

০৬ মে ২০১৯, ০২:৫৭ PM

© সংগৃহীত

নরসিংদী জেলায় আয়োজিত স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার নারী বিভাগে চ্যাম্পিয়ন হলেও ছেলেদের বিভাগে পরাজিত হয়েছে পলাশ উপজেলা। গতকাল রোববার দুই বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মেয়েদের বিভাগে পলাশ উপজেলা উত্তেজনাপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে ২৫-২১ পয়েন্টে প্রতিপক্ষ নরসিংদী সদর উপজেলাকে পরাজিত করে। পলাশ উপজেলা ডাবলস জয়ের স্বপ্ন নিয়ে ছেলেদের বিভাগের ফাইনাল শুরু করে। কিন্তু শিবপুর উপজেলার কাছে ২৯-১৬ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ায় স্বপ্ন আর বাস্তবায়ন হয়না তাদের।

খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টাসের ডিআইজি (এডমিন ও ডিসিপ্লিন) হাবিবুর রহমান।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউজাইন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।

সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9