বঙ্গমাতা ফুটবলের ফাইনাল ফ্রিতে দেখতে পাবেন স্কুল শিক্ষার্থীরা

০৩ মে ২০১৯, ১০:২০ AM
ফাইনালের আগে দুই অধিনায়ক

ফাইনালের আগে দুই অধিনায়ক © সংগৃহীত

আজ অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল। আর মাত্র একটি জয়ের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল সমর্থক ও দর্শককেরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী লাওস। আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

বঙ্গমাতা ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝে বেশ আলোড়ন উঠেছে। ফেসবুক লাইভে একসঙ্গে ১০ হাজারের বেশি দর্শককে এ খেলা উপভোগ করতে দেখা যাচ্ছে। দর্শকদেরকে মাঠে টানতে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ফাইনালের ভিআইপি টিকিটের মূল্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। গ্যালারিতে বসে ম্যাচ দেখতে চাইলে ৫০ টাকা খরচ করতে হবে সাধারণ দর্শকদের। স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে খেলা উপভোগ করতে চাইলে মতিঝিলে বাফুফে ভবনে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১২ জুন ২০২৬
অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
×