বিশ্বকাপ খেলতে ঢাকা ত্যাগ মাশরাফিদের

০১ মে ২০১৯, ১১:৫৫ AM
বিমানে উঠে মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের সেলফি

বিমানে উঠে মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের সেলফি © সংগৃহীত

ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট এবং আয়ারল্যান্ডে ত্রিদেশী সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেলা ১১টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। অবশ্য বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তাদের দেশ ছাড়ার কথা থাকলেও ফ্লাইট বিড়ম্বনায় ৩০ মিনিট দেরিতে ছাড়ে বিমান।

প্রায় আড়াইমাসের সফরে আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে রওয়ানা হলেন মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ক্রিকেটাররা। যাত্রাপথে তারা প্রথমে দুবাই গিয়ে যাত্রাবিরতি নেবেন। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলে যাবেন। ত্রিদেশীয় সিরিজের অপর দেশ ওয়েস্ট ইন্ডিজ।

অবশ্য আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ১৯ জন ক্রিকেটাররের নাম থাকলেও রওনা দিয়েছেন ১৭ জন। গতকাল মধ্যরাতেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ফরহাদ রেজা। এছাড়া অল রাউন্ডার সাকিব আল হাসান পরিবারসহ আজ সন্ধ্যার একটি ফ্লাইটে রওনা দেবেন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার পর জাতীয় দল চলে যাবে ইংল্যান্ডে। সেখানে এবারের বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। ডাবলিনে পৌঁছে আগামী শুক্র ও শনিবার অনুশীলন করবেন টাইগাররা। ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় সিরিজ শুরুর দিনে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্লন্টার্ফ ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ। ৯ মে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশেওর ওয়ানডে মালাহিডে। একই ভেন্যুতে ১৩ মে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে বাংলাদেশ। আর ১৫ মে আয়ারল্যান্ড বনাম টাইগারদের খেলাটি অনুষ্ঠিত হবে ক্লন্টার্ফ ভেন্যুতে। আগামী ১৭ মে মালাহিডে অনুষ্ঠিত হবে ফাইনাল।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9